শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ১০:৪২ পিএম, ২০২৬-০৮-১৭
রাঙামাটির নানিয়ারচরে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী কে আর্থিক সহযোগিতার মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
সোমবার (১৭ আগষ্ট) সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার মহালছড়ি কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীর পিতার হাতে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ।
এর আগে ওই শিক্ষার্থীর পিতা নানিয়ারচর জোন কমান্ডার বরাবরে আবেদন করে তার অসহায়ত্ব প্রকাশ করে। তার এই আবেদনের প্রেক্ষিতে নানিয়ারচর জোন কমান্ডার ওই শিক্ষার্থীর শিক্ষার উন্নয়ন এবং তার অগ্রযাত্রা এগিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এদিকে মানবিক এই সহায়তা পেয়ে জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সুবিধাভোগী ওই পরিবার। অপরদিকে নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া নিশ্চিতের লক্ষ্যে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন নানিয়ারচর জোন কমান্ডার।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited