শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৬-১০-০১
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ শাখার সদস্যদের মধ্যে মেহগনি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ।
অনুষ্ঠানে চন্দনাইশের ৪৫০ পরিবারের মধ্যে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মমতার উপ-প্রধান নির্বাহী-২ মোহাম্মদ শাহরিয়ার, সিনিয়র পরিচালক সুব্রত বড়ুয়া ও ইকবাল আল মাহমুদ, উপ-পরিচালক কৃষিবিদ মো. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মমতার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে।
রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্পà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চা...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে '২২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited