শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৩:২২ পিএম, ২০২৬-১১-১৬
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটিতে '২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটিস্থ কাপ্তাই লেকে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২০জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাঁট এলাকায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌ বাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন, বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ।
অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন নৌ বাহিনীর সোনিয়া আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌ বাহিনীর পলি খাতুন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙামাটিস্থ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে।
বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখবে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শীত-কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তরীয় হিমেল à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্পà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চা...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited