বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১০ পিএম, ২০২৬-১১-১৬

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রতিরোধ ও জবাবদিহি। লুটেরাদের শিকড়সহ উৎখাত করে অবৈধভাবে অর্জিত সম্পদ উদ্ধার এবং সেই অর্থ অনাথ, অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দেওয়ার আহ্বানও উঠেছে চট্টগ্রামে কর্নেল সৈয়দ ফারুক রহমানের স্মরণসভায়।

রোববার (১৬ নভেম্বর) বিকেল পাঁচটায় দৈনিক আমাদের চট্টগ্রাম মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম পার্টি ও লাভ বাংলাদেশ পার্টির যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বর্ষীয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রিডম পার্টির প্রেসিডেন্ট সৈয়দ তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চৌধুরী ও বাংলাদেশ ফ্রীডম পার্টির নেত্রী দিলরুবা শরীফ।

সভায় বক্তাদের বক্তব্যে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পায়। তাঁদের বক্তব্যে উঠে আসে, জনগণের সম্পদ আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার প্রবণতা রোধ করা না গেলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরও গভীর হবে। তাই শুধু দুর্নীতির অভিযোগ তোলা নয়, অপরাধের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং অবৈধ সম্পদ উদ্ধার করাও জরুরি।

বক্তারা দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, জনগণের সম্পদ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত। উদ্ধার করা অর্থ অনাথ, অবহেলিত ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে কার্যকর পরিবর্তন না এলে প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল আলম, নেজামে ইসলাম পার্টির দীন মোহাম্মদ রাব্বানী, সৈয়দ নূর মো. কিবরিয়া, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা হারুন, সাংবাদিক ও লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য মৌলানা নুর মোহাম্মদ, আজগর হোসাইন, সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল ও আজিজুর রহমান, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ, দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মো.আরফান উদ্দিন, সাংবাদিক আবদুল মামুন ফারুকী, কামাল উদ্দিন খোকন এবং লাভ বাংলাদেশ পার্টির মহানগর সম্পাদক শাহজালাল।
অনুষ্ঠান পরিচালনা করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদার।

রিটেলেড নিউজ

জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটছে এগুল...বিস্তারিত


সরকারি এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ক্ষুদ্র ডিলারদের আবেদন

সরকারি এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ক্ষুদ্র ডিলারদের আবেদন

নিজস্ব প্রতিবেদক : দেশের মোট এলপিজি বাজারের মাত্র ১ শতাংশ নিয়ন্ত্রণকারী সরকারি কোম্পানিগুলোর সিলিন্ডার গ্যাসের অসà§...বিস্তারিত


বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর