শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০১ পিএম, ২০২৬-১১-১৭
বিশেষ প্রতিনিধি
ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে যশোর আদালতে আনা হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৫টা ২৮ মিনিটে তাঁকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে আনা হয়।
পুলিশ জানায়, গত ৮ নভেম্বর দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন মানিক। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরলেও সোমবার দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মানিকের বিরুদ্ধে সরকারি বরোধী কর্মকা- ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও একের পর এক মামলায় আসামি করে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited