শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২৬-০৮-২২
মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:
তীব্র গ্যাস সংকটে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় অন্তত ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের শ্রমিক ও কারখানা মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন। তবে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কম থাকায় কারখানার মেশিন চালু করা সম্ভব হয়নি। পরে দুপুরের খাবারের সময়ের মধ্যে পর্যায়ক্রমে ২০টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়।
শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন জানান, সকাল থেকেই ভালুকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। শ্রমিকরা কারখানায় এলেও গ্যাসের অভাবে ২০টি কারখানার শ্রমিকদের দুপুরের মধ্যে ছুটি দেওয়া হয়েছে। সংকটের কারণে অন্যান্য কারখানাতেও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ভালুকা শিল্পাঞ্চলে প্রায় ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। গ্যাসের চাপ কম থাকায় এসব কারখানার অনেকগুলোতেই উৎপাদন কমে গেছে। কোথাও কোথাও অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে হচ্ছে।
বিশেষ করে টেক্সটাইল ও স্পিনিং মিলগুলোতে সংকটের প্রভাব বেশি পড়েছে। কোনো কোনো কারখানায় গ্যাসের অভাবে অধিকাংশ মেশিন বন্ধ রেখে বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে উৎপাদন চালানোর চেষ্টা করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ও বাড়ছে।
সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ দ্রুত স্বাভাবিক না হলে উৎপাদন আরও কমে যাওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে আরও কারখানায় ছুটি ঘোষণা হতে পারে। এতে শ্রমিকদের কর্মঘণ্টা ও আয়-রোজগারেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শিল্পাঞ্চলের উদ্যোক্তারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : দীর্ঘ দিন বন্ধ থাকার পর এবার নতুন পরিকল্পনায় পার্কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হকঃ জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সরকারি বৃত্তি অর্জন করেছে অভিষেক বড়ুয়া। সে লায়ন বিদর্শন বড়ুয়া ও ডà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম 'শৈবাল' এর নিয়মিত সভা আগ্রাবাদে ১৪ সেপ্টেম্বর সংগঠনের প্রে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম বিভাগের উদোগে চট্টগ্রাম জেলা পরিষদ কনফারেন্স হলে আà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited