শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২৬-১০-০৮
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসুস্থ দুই নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী,সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হোসেন,পৌর বিএনপির,পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী,রওশন আলী রশনাই,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জুসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited