বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৭ পিএম, ২০২৬-১০-১০

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : 
 সিরাজগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,  শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী  ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
(১০ অক্টোবর)শনিবার বেলা ১১ টায় ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা  বিএনপি কার্যালয়ে , বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও  সিরাজগঞ্জ জেলা ওলামা দলের  আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনীর সঞ্চালনায় আনন্দ শোভাযাত্রা,  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি 
 হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ  জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক  কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম ওলামাদের ঐক্যবদ্ধ ও আলেম ওলামাদের কল্যানে কাজ করার জন্য ওলামা দল প্রতিষ্ঠিত করেছিলেন। ওলামা দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের সকল সংকটে বিএনপির নেতৃত্বে আলেম ওলামাদের সাথে নিয়ে ওলামা দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। 
তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। আলেম ওলামাদের উপর অমানবিক, অমানুষিক নির্যাতন করা হয়েছে। পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলেম ওলামাদের।
বর্তমান তারেক রহমান এর সরকার আলেম ওলামা বান্ধব। আলেমদের কথা বলতে আর কোনো বাধা নেই। বর্তমান সরকারের উন্নয়ন  কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে সকল ষড়যন্ত্র আলেম ওলামাদের সাথে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল মোকাবিলা করবে ইনশাআল্লাহ। 
 বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন,মাওলানা  টিএম শরিফ উদ্দিন জামিল, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, সদস্য সচিব মুন্সি হাবিবুল বাশার ইমন, সিরাজগঞ্জ পৌর ওলামা দলের সদস্য সচিব সজীব,কাজিপুর উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজ্নু মিয়া, শাহজাদপুর উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সালাম,সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী,শাহজাদপুর পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান,তাড়াশ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ মুত্তাকিম বিল্লাহ,সদস্য সচিব মুফতি মাওলানা মোঃ নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া হোসেন  প্রমুখ। এ-সময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১৮ টি ইউনিটের বিপুল সংখ্যক  নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত


সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের à...বিস্তারিত


কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে  তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত


গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্বাস্থ্য ও পরà...বিস্তারিত


রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর