শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৭ পিএম, ২০২৬-১১-২২
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই চালককে।
রবিবার (২২ নভেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযান ও উদ্ধার করা সামগ্রীর বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির একটি বিশেষ দল টেকনাফে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—শতাধিক আইইডি, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৫৪ রাউন্ড তাজা গুলি এবং আইইডি তৈরির জন্য ব্যবহৃত স্টিলের বডি, বৈদ্যুতিক তার ও উন্নতমানের টুলস বক্সসহ বিপুল সরঞ্জাম।
অভিযানের বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা সেই পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited