বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৪ পিএম, ২০২৬-১১-২৫

সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগ

শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট (আবাসন) বরাদ্দে চরম স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নবনির্মিত ‘খেজুর বাগান ডরমেটরি ভবন-২’-এর আধুনিক ফ্যামিলি ফ্ল্যাটগুলোতে গণপূর্তের প্রকৃত ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের বঞ্চিত করে ঠিকাদারদের লোকজন ও বহিরাগতদের বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, কর্মচারীদের হুমকি ও লটারির বদলি আটকে রাখার মতো একাধিক অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের দিকে উদ্বোধন হওয়া শেরেবাংলা নগরের ‘খেজুর বাগান ডরমেটরি ভবন-২’-এ লিফট সুবিধাসহ প্রায় ৪০ থেকে ৪২টি আধুনিক ফ্যামিলি ফ্ল্যাট রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, এই ফ্ল্যাটগুলোর প্রতিটির মাসিক ভাড়া ৯ হাজার টাকার নিচে নির্ধারিত এবং জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার জরুরি ও গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত গণপূর্তের কর্মচারীদেরই এগুলোতে অগ্রাধিকার পাওয়ার কথা।
হিসাব অনুযায়ী, প্রতিটি ফ্ল্যাটের মাসিক ভাড়া ৯ হাজার টাকা করে ধরলেও ৪০টি ফ্ল্যাটের মোট মাসিক ভাড়া দাঁড়ায় অন্তত ৩ লাখ ৬০ হাজার টাকা, যা বার্ষিক হিসাবে ৪৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু অভিযোগ উঠেছে, নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ যোগ্য ও প্রকৃত কর্মকর্তা কর্মচারীদের আবেদন উপেক্ষা করে অনৈতিক সুবিধা ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারদের লোকজন ও বহিরাগতদের এসব ফ্ল্যাটে বরাদ্দ দিয়েছেন। সরকারি নিয়মের তোয়াক্কা না করে বহিরাগতদের আবাসনের সুযোগ করে দেওয়ায় সরকার যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে, তেমনি দীর্ঘদিন ধরে সরকারি বাসার অপেক্ষায় থাকা সাধারণ কর্মচারীদের মধ্যেও তীব্র ক্ষোভ ও বিভাগজুড়ে অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হয়েছে।
আবাসন অনিয়মের পাশাপাশি শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর বার্ষিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বরাদ্দের প্রায় ৭০ শতাংশ অর্থ যথাযথ কাজ না করেই লুটপাট করার অভিযোগ রয়েছে নাহিদ পারভেজের বিরুদ্ধে। বাৎসরিক ওয়ার্ক অর্ডার ও বিল ভাউচারের সাথে বাস্তব কাজের তদন্ত করলেই এর প্রমাণ মিলবে বলে সংশ্লিষ্টরা দাবি করেন। এছাড়া ২০২৬ সালের জুন ক্লোজিংয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে (১৫, ১৭ ও ২১ জুন) উন্মুক্ত দরপত্রের (ওটিএম) আড়ালে সিন্ডিকেটের সাথে সমঝোতা করে ৩৪টি দরপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ২৫ অক্টোবর (২০২৬) শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর ফরাস, ঝাড়ুদার ও সুইপারসহ সাধারণ কর্মচারীরা নাহিদ পারভেজের হুমকির মুখে চরম আতঙ্কে পড়েন। দীর্ঘ ২৫-৩০ বছর ধরে জাতীয় সংসদ ভবন এবং স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের আবাসনে ২৪ ঘণ্টা জরুরি সেবা দিয়ে আসা এসব কর্মচারীকে চাকরিচ্যুত করা, আইডি কার্ড ছিনিয়ে নেওয়া ও পুলিশ দিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি সংসদের গোয়েন্দা সংস্থার কাছে কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি জাতীয় সংসদের গোয়েন্দা সংস্থার নজরে এলে তারা পুরো ঘটনাটি নিবিড় নজরদারিতে আনে।
গত ১৩ অক্টোবর মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে ১৫৫ নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হলেও প্রধান প্রকৌশলীর পৃথক প্রজ্ঞাপনে নাহিদ পারভেজের দায়িত্ব হস্তান্তরের মেয়াদ ৪ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। ফলে লটারিতে বদলি হয়ে আসা নতুন নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান যোগদান করেও দায়িত্ব বুঝে পাচ্ছেন না এবং একই বিভাগে দুই নির্বাহী প্রকৌশলী কর্মরত থাকার মতো জটিলতা তৈরি হয়েছে।
এর আগেও রাজউকে কর্মরত থাকাকালীন নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য এবং ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নড়াইল ও মাগুরা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী থাকাকালে ভুয়া বিল-ভাউচার ও নিম্নমানের কাজের মাধ্যমে অন্তত ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নাহিদ পারভেজের বিরুদ্ধে। বিশেষ করে নড়াইল সদর হাসপাতাল প্রকল্পে অকার্যকর মেডিকেল গ্যাস সিস্টেম ও নিম্নমানের লিফট স্থাপন করে কোটি কোটি টাকা লোপাটের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী কর্মচারী ও সচেতন মহল অবিলম্বে খেজুর বাগান ডরমেটরি ভবন-২ এর ফ্ল্যাট বরাদ্দের তালিকা বাতিল করে প্রকৃত কর্মচারীদের বরাদ্দ দেওয়া এবং দুদক ও মন্ত্রণালয়ের মাধ্যমে নাহিদ পারভেজের সকল দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত


কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে  তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত


গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্বাস্থ্য ও পরà...বিস্তারিত


রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত


টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি ও অস্ত্রসহ আটক:২ 

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি ও অস্ত্রসহ আটক:২ 

আমাদের বাংলা ডেস্ক : : উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর