বাংলাদেশ   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ পৌর মেপ্রার্থী হাজী আব্দুস সাত্তার'র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২৬-০৮-২৭

সিরাজগঞ্জ পৌর মেপ্রার্থী হাজী আব্দুস সাত্তার'র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস  সাত্তার'র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ আগষ্ট ২০২৬), বৃহস্পতিবার, সকাল ১০টায় সিরাজগঞ্জ মতি সাহেবেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া মাদ্রাসা ও কবরস্থানের সাধারণ সম্পাদক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের  সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য  দিয়ে  সাংবাদিকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছ। মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্যের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আমরা সিরাজগঞ্জ পৌরবাসীর হাজার হাজার নাগরিকবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি।

মানববন্ধনে দাড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী বলছি, আসন্ন সিরাজগঞ্জ পৌর নির্বাচন। পৌর নির্বাচনে হাজী আব্দুস সাত্তার দলমত নির্বিশেষে মেয়র পদে নির্বাচন করবে। ইনশাল্লাহ। আর এই নির্বাচন ঘিরে কতিপয় ব্যক্তিরা হাজী আব্দুস সাত্তার এর কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কতিপয় কুচক্রী মহল সাংবাদিককে মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটি আদৌ সত্য নয়। সংবাদটি টাঙ্গাইল জেলা প্রতিনিধি দিয়ে সিরাজগঞ্জের সংবাদ পরিবেশন করেছে। যা আইন বহির্ভুত। ইতিমধ্য সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

মানববন্ধনে দাড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী আরো বলছি, হাজী আব্দুস সাত্তার একজন বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল, গরীব-দুখী মানুষের পরম বন্ধু, মানবতার ফেরিওয়ালা। তিনি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে নিজস্ব স্বেচ্ছাসেবী দিয়ে প্রতিদিন সকালে পৌর এলাকার বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পৌর এলাকার বিভিন্ন কবরস্থান-মন্দির-গীর্জা-ফোরলেন রাস্তায় ডিভাইডারে বৃক্ষরোপন, বন্যার্তদের সহযোগিতা, পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা-মন্দির-গীর্জায় অনুদান, দরিদ্র, এতিম শিক্ষার্থীদের সহযোগিতা, কন্যাস্থ পিতাকে দায়মুক্ত, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত, হাসপাতালে দরিদ্র রোগীদের সহযোগিতা, স্বেচ্ছা রক্তদানের ব্যবস্থা, দুখী মানুষের পাশে থেকে নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে হাজী আব্দুস সাত্তার এর মান সম্মানকে ক্ষুন্ন করতে কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হয়েছে। মিথ্যা এই সংবাদ অনলাইন পত্রিকা থেকে দ্রুত অপসারণ করতে হবে। সংবাদটি দ্রুত অপসারণ না হলে পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে।

হাজী আব্দুস সাত্তার সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালু মহাল পরিচালনা করছে। যা সিরাজগঞ্জ প্রশাসন, সাংবাদিকসহ সকলেই অবগত রয়েছে। যে কারনে কুচক্রী মহল সিরাজগঞ্জের সাংবাদিকদের ব্যবহার করতে না পেরে অন্য জেলার সাংবাদিককে ব্যবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে।

মানববন্ধন থেকে আরো বলেন, হাজী আব্দুস সাত্তারকে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক ছিলেন না। আমরা পৌরবাসী সিরাজগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাপ প্রয়োগ করেছি।  সিরাজগঞ্জ পৌরবাসীর সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে  হাজী আব্দুস সাত্তার মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন। হাজী আব্দুস সাত্তার মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করায় একটি কুচক্রী মহল হাজী সাত্তারকে নিয়ে বিভিন্ন কুটকৌশল পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় কুচক্রী মহল সিরাজগঞ্জের সাংবাদিকদের ব্যবহার করতে না পেরে টাঙ্গাইল জেলার সাংবাদিককে ব্যবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে।

বক্তারা আরোও বলেন, কুচক্রী মহলকে সাবধান করে বলে দিচ্ছি, যার প্রতি মহান আল্লাহ তা'লার করুনা ও জনগণের ভালবাসা আছে, তাকে নিয়ে কোন কুটকৌশল করে লাভ নেই। দোষ ত্রুটি নিয়েই মানুষ। মানুষের জন্য কাজ করতে গেলে কিছু ভুলত্রুটি থাকতে পারে। ঠিক তেমনি হাজী আব্দুস সাত্তার এর মানবিক কাজের ভুলত্রুটিগুলো পরিহার করে তার সামাজিক কাজগুলো সমাজে তুলে ধরার জন্য অনুরোধ করছি।

সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক প্রিন্সিপাল মকতেল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক ও  সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন সেখ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আবু হোসাইন বাবু,১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু ,জেলা যুবদলের সহ-সভাপতি  ইমরুল হক ইমেজ, জেলা  ওলামাদলের সদস্য সচিব   হাফেজ মাওলানা মোঃ  নুরনবী হোসাইনী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ  প্রমুখ।

রিটেলেড নিউজ

রাঙামাটির এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার ছবক ও পাগড়ি প্রদান

রাঙামাটির এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার ছবক ও পাগড়ি প্রদান

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত


গাইবান্ধায় দু’দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

গাইবান্ধায় দু’দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে...বিস্তারিত


কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধà...বিস্তারিত


সেনবাগে ইয়াবা সেবনের দায়ে দুজনের ছয় মাসের কারাদণ্ড

সেনবাগে ইয়াবা সেবনের দায়ে দুজনের ছয় মাসের কারাদণ্ড

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করে ছয় মাস করে বিà...বিস্তারিত


হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ'র দায়িত্ব গ্রহণ 

হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ'র দায়িত্ব গ্রহণ 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত à...বিস্তারিত


যশোরে স্বামী বিদেশে থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা,লম্পট আটক

যশোরে স্বামী বিদেশে থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা,লম্পট আটক

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর