বাংলাদেশ   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মামুনুর রশীদ সেলিম :    |    ০৬:৫৬ পিএম, ২০২৬-১০-২৪

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক এবং মুক্তবুদ্ধি চর্চার অগ্রদূত। সুশিক্ষার প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কদম মোবারক মুসলিম এতিমখানা তাঁর অন্যতম কীর্তি। তিনি উপমহাদেশের ইতিহাসে এক অমর ব্যক্তিত্ব। তাঁর চিন্তা ও সাহিত্যকর্ম বাঙালির জাতিসত্তা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী তাঁর লেখনীতে ভারতবর্ষে ইসলামী সভ্যতার উৎকর্ষ ও বিকাশের পাশাপাশি মুসলমানদের অবদান তুলে ধরেছেন। মুসলমানদের ঐক্যবদ্ধ ও সচেতন করে তোলা ছিল তাঁর অন্যতম লক্ষ্য। ব্রিটিশবিরোধী আন্দোলন, খেলাফত আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারেও আত্মনিয়োগ করেন। মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।
মেয়র আরও বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে তিনি আজীবন কাজ করেছেন। মাদ্রাসাশিক্ষায় সমাজনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আধুনিক দর্শন ও বিজ্ঞান অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। এ অঞ্চলে জাতীয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নও দেখেছিলেন এই মনীষী। একটি শিক্ষিত, জ্ঞাননির্ভর ও উদারপন্থী জাতি গঠনে তাঁর জীবনব্যাপী ত্যাগ ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের সামনে কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক, উপমহাদেশে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক ও শিক্ষাবিস্তারের অন্যতম অগ্রদূত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুন জামান, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, শিক্ষাবিদ ও লেখক ড. শামসুদ্দিন শিশির এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ আলোচক ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন ইতিহাস গবেষক ও লেখক সোহেল মো. ফখরুদ-দীন, লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার এবং সাংবাদিক মামুনুর রশিদ সেলিম। তাঁরা মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবন ও কর্ম, সাংবাদিকতা, সাহিত্যচর্চা, শিক্ষাবিস্তারে অবদান এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদম মোবারক মুসলিম এতিমখানার জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মোর্শেদ হোসেন, সহসভাপতি হাফেজ আমান উল্লাহ ও মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ, সহসাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, অর্থ সম্পাদক প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক ড. মো. সানা উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলা উদ্দিন আলী নূর, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমদ সিকদার, সাধারণ সদস্য অ্যাডভোকেট মো. আকতার, আলহাজ মো. এমদাদুল আজিজ চৌধুরী, শাহ আলম চৌধুরী ও মো. হুমায়ুন খান, প্রতিষ্ঠাতা সদস্য এ. এম. এস. ইসলামাবাদী (গাজী), মোতোয়াল্লি সদস্য আজাদ উল্লাহ খান, দাতা সদস্য নুরুল আমিন কবির এবং সাধারণ সদস্য ও প্রধান শিক্ষক মো. আবু জহুরসহ পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে বাদ ফজর খতমে কোরআন, মিলাদ মাহফিল, মোনাজাত ও কবর জিয়ারত করা হয়। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

রিটেলেড নিউজ

সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

সাংবাদিকতার শৃঙ্খলা চাই, সাংবাদিকের জীবিকার নিশ্চয়তা কোথায়?

আবদুল্লাহ মজুমদার : : সকালে সংবাদ সংগ্রহে বের হন একজন সাংবাদিক। মানুষের কথা, সমাজের সংকট আর অনিয়ম-অসংগতি তুলে ধরাই তাঁর à¦...বিস্তারিত


মায়ের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—একদিন সবাইকে চলে যেতে হবে 

মায়ের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—একদিন সবাইকে চলে যেতে হবে 

মো. আরফান উদ্দীন : প্রিয় সহকর্মী ভাই, পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ à¦...বিস্তারিত


ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত


চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আà...বিস্তারিত


রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাক...বিস্তারিত


জাতিসংঘ দিবস আজ: গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণ-চেষ্টায় ভূমিকা রাখছে বাংলাদেশও

জাতিসংঘ দিবস আজ: গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণ-চেষ্টায় ভূমিকা রাখছে বাংলাদেশও

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীব্যাপী বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে, শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের জন্য কাজ করছে জাতিসংঘ। সেই জা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর