শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৩ পিএম, ২০২৬-১০-২৪
যশোর ব্যুরো :
যশোরে চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনায় স্বাধীন নামে ১৪ বছরের কিশোর হত্যার অভিযোগে ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার রাতে স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলায় নিহতর মাতা উল্লেখ করেন,গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বন্ধু জাহার ফুয়াদ ওরফে জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায় স্বাধীন। সেখানে একটি মন্দিরের গলির সামনে ওয়াই-ফাই ব্যবহার করে মোবাইল ফোনে ইন্টারনেট চালানোর সময় কয়েকজন তাকে চোর অপবাদ দিয়ে মারধর করেন। একপর্যায়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে স্বাধীন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এ সময় বন্ধুকে রক্ষা করতে গিয়ে জীবনও মারধরের শিকার হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। স্বজনেরা স্বাধীনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।মামলার আসামিরা হলেন বারান্দী মালোপাড়ার রেজা, তাঁর শাশুড়ি ওলি, রনি, রনির বাবা আলী, পার্থ ও নারায়ণ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited